অ্যাকাউন্ট ও ডেটা মুছে ফেলা
এই পাতা থেকে বা অ্যাপের ভেতর থেকে আপনি নিজের DuaSync অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট সব ব্যক্তিগত ডেটা স্থায়ীভাবে মুছে ফেলতে পারেন।
অ্যাপ থেকে মুছতে
DuaSync অ্যাপ খুলুন › সেটিংস › গোপনীয়তা ও ডেটা › আমার ডেটা মুছে ফেলুন › নিশ্চিত করুন (পাসওয়ার্ডে খোলা অ্যাকাউন্টে বর্তমান পাসওয়ার্ডও চাইবে)।
এখান থেকে মুছতে
আপনার পাসওয়ার্ড এই ব্রাউজারের বাইরে কোথাও পাঠানো হয় না — অ্যাপের মতোই এখানেও শুধু পাসওয়ার্ড থেকে তৈরি একটি এনক্রিপ্টেড হ্যাশ দিয়ে পরিচয় যাচাই হয়।
পাসওয়ার্ড মনে নেই?
অ্যাপের লগইন পাতায় “পাসওয়ার্ড ভুলে গেছেন?” দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে তারপর মুছুন। তা সম্ভব না হলে যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেইল থেকে duasync.app@gmail.com-এ “Account deletion request” লিখে পাঠান। মালিকানা যাচাইয়ের পর ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে ফেলা হবে এবং ইমেইলে জানানো হবে।
কী মুছে যায়
- অ্যাকাউন্ট: নাম, ইমেইল, পাসওয়ার্ড হ্যাশ, নিরাপত্তা প্রশ্ন ও উত্তর, Pro সদস্যতার তথ্য
- সার্ভারে সিঙ্ক করা AI চ্যাট ইতিহাস
- অ্যাকাউন্টে জমা রাখা হিসাব: হিফজ খাতা, নামাজের টিক, তাসবিহ, আমল, কাজা রোজা, প্রিয় দোয়া ও সূরা, কুরআনের কোথায় ছিলেন, নামানো সূরার তালিকা
- "এটা কি সত্যিই হাদিস?"-এর ইতিহাস (যে লেখা বা লিংক দিয়েছিলেন আর তার উত্তর)
- আপনার জমা দেওয়া/নিশ্চিত করা ইকামতের সময়ের সাথে আপনার পরিচয়ের যোগসূত্র (সময়টি নিজে কমিউনিটির জন্য থেকে যায়, কিন্তু আর আপনার সাথে যুক্ত থাকে না)
- অ্যাপ থেকে মুছলে: ওই ডিভাইসের সব DuaSync ডেটা (ইবাদতের লগ, তাসবিহ, সেটিংস ইত্যাদি)
যা কিছু সময় থেকে যায়
- অপব্যবহার ঠেকানোর স্বয়ংক্রিয় কাউন্টার (লগইন/OTP/AI ব্যবহারের সীমা) — সর্বোচ্চ ৮ দিনে নিজে থেকে মুছে যায়
- নিরাপত্তা লগ (ইমেইলের আংশিক ঢাকা রূপ, যেমন ab***@gmail.com) — ৩০ দিনে নিজে থেকে মুছে যায়
- ব্যবহৃত Pro অ্যাক্টিভেশন কোডের রেকর্ড (আপনার ইমেইল ছাড়া) — ৭ দিনে মুছে যায়
- Pro কেনার অর্ডারের রেকর্ড (TrxID, যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন) হিসাবের জন্য ৬ মাস থাকে; আর bKash-এর নিজের লেনদেনের রেকর্ড আমাদের অ্যাপের বাইরে। মুছতে চাইলে ইমেইলে জানান (আইনগতভাবে যা রাখা বাধ্যতামূলক, তা ছাড়া)।
বিস্তারিত: গোপনীয়তা নীতি
অ্যাকাউন্ট না মুছে কিছু তথ্য মুছতে
- AI চ্যাট: DuaSync অ্যাপে AI চ্যাট খুলুন, যে চ্যাটটা মুছতে চান সেটা খুলে নিচের "মুছুন" চাপুন। চ্যাটটা এই ফোন আর আপনার অ্যাকাউন্ট, দুই জায়গা থেকেই সঙ্গে সঙ্গে মুছে যায়; অ্যাকাউন্টের অন্য ফোনেও পরের বার খুললে আর থাকে না।
- "এটা কি সত্যিই হাদিস?"-এর ইতিহাস: ওই পাতার "যাচাইয়ের ইতিহাস"-এ একটা একটা করে মুছুন, বা "সব ইতিহাস মুছুন" চাপুন। অ্যাকাউন্ট থেকেও মুছে যায়। না মুছলেও ৭ দিন পর নিজে থেকে মুছে যায়।
- নিজের দেওয়া মসজিদের জামাতের সময়: "মসজিদের জামাতের সময়"-এ নিজের সময়ের পাশে "মুছুন" চাপুন। সবার কাছ থেকে মুছে যায়।
- অ্যাকাউন্টে জমা রাখা হিসাব (হিফজ খাতা, নামাজের টিক, তাসবিহ ইত্যাদি) বা অন্য যেকোনো তথ্য: যে ইমেইলে অ্যাকাউন্ট খুলেছেন, সেখান থেকে duasync.app@gmail.com-এ লিখুন কোনটা মুছতে চান। মালিকানা যাচাইয়ের পর ৩০ দিনের মধ্যে মুছে ইমেইলে জানানো হবে; অ্যাকাউন্ট থেকে যাবে।
Delete your DuaSync account (English)
In the app: Settings › “গোপনীয়তা ও ডেটা” (Privacy & data) › “আমার ডেটা মুছে ফেলুন” (Delete my data) › confirm (accounts with a password also enter the current password).
On this page: enter your account email and password above, or — if you signed up with Google — press “Continue with Google”, then tick the box and press the red button. Your password never leaves your browser; only a derived hash is sent, exactly like in the app.
Forgot your password? Reset it from the app's login screen, or email duasync.app@gmail.com from the address you signed up with. After verifying ownership we delete the account within 30 days and confirm by email.
Deleted: your account (name, email, password hash, security question and answer, Pro status), your synced AI chat history, the records kept with your account (hifz notebook, prayer ticks, tasbih, deeds, missed fasts, favourite duas and surahs, last place in the Quran, list of downloaded surahs), your "Is this really a hadith?" history, and the link between you and any Community Iqamah times you shared or confirmed (the times themselves stay for the community). Deleting from the app also clears all DuaSync data on that device.
Delete some data and keep your account: AI chats — open the chat in the app and press “মুছুন” (Delete); it is removed from this phone and from your account at once, and from your other phones the next time they open. "Is this really a hadith?" history — delete items one by one or press “সব ইতিহাস মুছুন” (Delete all history) in its history list; it is removed from your account too, and is deleted automatically after 7 days anyway. Mosque prayer times you shared — press “মুছুন” next to your own time. Records kept with your account or anything else — email duasync.app@gmail.com from the address you signed up with and say what to delete; after verifying ownership we delete it within 30 days and confirm by email, and your account stays.
Kept for a short time: automatic abuse-prevention counters (deleted automatically within 8 days), security log entries that contain only a masked email (deleted after 30 days), and the used Pro activation code record without your email (deleted after 7 days). Pro order records (TrxID and the number you paid from) are kept for six months for accounting, and bKash’s own payment records are outside the app; email us to delete them, except records we are legally required to keep.